1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শেরপুরের রাংটিয়া রেঞ্জের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

মোঃজিয়াউল হক শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ বনবিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় গজনী বিটের ২০০৭-২০০৮ সালে সৃজিত বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। মংগলবার (১১জুন) বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এবং তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল এর
সঞ্চালনায় এতে স্বাগতিক বক্তব্য রাখেন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে ৪৮জন উপকারভোগীদের মাঝে ৫০ লক্ষ ১৮ হাজার ৮ শত ৬০ টাকার চেক প্রদান করা হয়।

এসময় সকল উপকাভোগী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park