1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ২ মাদক কারবারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।
গতকাল বুধবার রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে এই দুইজনকে আটক করা হয়।পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে মাদক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে। পরে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। তখন আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করা হয়। এসময় আপেল নামে আরেক আসামি পালিয়ে যায়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।এই বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন,৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park