1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শুদ্ধাচার পুরস্কার পেলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ পেলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। খুলনা জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে শেখ নুরুল আলম এ পুরস্কার মনোনীত হন।
শেখ নুর আলম গোপালগঞ্জ সদর থানার ব্যাংক পাড়ার বাসিন্দা। তিনি গত ২২ সালের নভেম্বরের ২১ তারিখে বটিয়াঘটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। খুব অল্প সময়ের মধ্যেই বটিয়াঘটা উপজেলার মানুষের মন জয় করে নিয়েছেন। এরই স্বীকৃতি স্বরূপ ২০২২ ২৩ সালের শুদ্ধাচার চর্চার পুরস্কার পেলেন।

প্রতিবছর সরকারি কর্মকর্তাদের আচার-আচরণসহ সার্বিক বিষয়ে পারফারেন্স এর উপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করা হয়। আর এই জন্যই বরাবরই পুরস্কারটি সরকারি কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন , খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন । এ সময় ডিসি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রতিবছরই আমরা এ পুরস্কারটি প্রদান করে থাকি। এ বছর জেলা পর্যায়ে ৩জন এবং উপজেলা পর্যায়ে ৩জন মোট ৬জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। আমাদের এইচ আর এম ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সকল দিক বিবেচনা করে এ পুরস্কার প্রদান করে থাকেন। তবে এক্ষেত্র
প্রথম শ্রেণীর শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে থেকে একজন, তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে থেকে একজন, এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে এ পুরস্কার প্রদান করা হয়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, আমি সবসময়ই চিন্তা করি আমি একজন জনগণের সেব ক এবং সেই হিসাবেই আমি কাজ করে থাকি। আর এর স্বীকৃতি স্বরূপ আমাকে এ পুরস্কার প্রদান করায় আমার কাজের অগ্রগতি এবং দায়িত্বশীলতা আরো বেড়ে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park