1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শার্শায় উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষার প্রথমদিন শান্তিপপৃর্নভাবে অতিবাহিত। অনুপস্হিত ৪৬

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ সারাদেশের ন্যায় যশোরের শার্শায় একযোগে উচ্চ মাধ্যমিক ও আলীম পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।

এ উপজেলায় এবার উচ্চমাধ্যমিক ও আলিম পরীক্ষায় মোট ১ হাজার ৯৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলায় মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শার্শা উপজেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫ টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিন অনুপস্থিত হয়েছে ১৫ জন।অনুপস্থিতের মধ্যে ছাত্রের সংখ্যা ৪ জন এবং ছাত্রী ১১ জন।

অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধিনে উপজেলায় আলিম পরীক্ষার কেন্দ্র ১টি। এ পরীক্ষায় ২৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও অংশগ্রহণ করেছে ২০১ জন।প্রথমদিনে অনুপস্থিত হয়েছে ৩১ জন।এর মধ্যে ছাত্র ১২ জন এবং ছাত্রী অনুপস্থিত হয়েছে ১৯ জন।

প্রথম দিন উচ্চমাধ্যমিক ও আলীম পরীক্ষার সব কেন্দ্র মিলে অনুপস্থিত রয়েছে ৪৬ জন।

উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে এবং কেন্দ্র সচিব ও হল সুপারদের সাথে কথা বলে জানাগেছে,পরীক্ষার প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উৎসব মুখর পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,একাডেমিক অফিসার নুরুজ্জামান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮ তাং৩০/০৬/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park