1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শরীয়তপুরে বিটিভি সাংবাদিকের উপর ছোট ভাইয়ের নেতৃত্বে হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শরীয়তপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক শত্রুতার জেরে তার ছোট ভাই সাইদুর রহমান সুইট এ হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মফিজুর রহমান রিপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোমবার বিকেলে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মফিজুর রহমান রিপনের ছোট ভাই সাইদুর রহমান সুইট বেশ কিছুদিন যাবত তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও একটি দেওয়ানী মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ বিষয়ে মফিজুর রহমান রিপন রবিবার দুপুরে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করার জন্য তার ভোজেশ্বরের বাড়ি থেকে বের হয় এবং ভোজেশ্বর বাস-স্ট্যান্ডে মদীনা হোটেলের নিকট পৌঁছালে তার ছোট ভাই সাইদুর রহমান সুইটের নেতৃত্বে তার উপর হামলা চালায়।

সাংবাদিক মফিজুর রহমান রিপন জানান, হামলাকারীরা তার উপর বাঁশের লাঠি, কাঠের টুকরা ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিণ্ন স্থানে নীলাফুলা জখম করে এবং নাকের হাড় ভেঙ্গে ফেলে। এসময় তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাইদুর রহমান সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মফিজুর রহমান রিপন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park