1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শরীয়তপুরে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত আলমাছ রাজ (৩৫) চরসেনসাস ইউনিয়নের বালাকান্দী এলাকার ফজা রাজের ছেলে এবং ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
এদিকে অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে একটি মহল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বুধবার স্কুল ছুটি শেষে সকল ছাত্র-ছাত্রী বাহির হলে পেছন থেকে স্কুলটির দপ্তরি আলমাছ রাজ ভিকটিম সাদিয়া (ছদ্মনাম) এর হাত ধরে টেনে স্কুলটির দ্বিতীয় তলায় নিয়ে কেচি গেইট আটকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ওই স্কুল ছাত্রী চিৎকার চেঁচামেচি করে কোনোরকমে বাহিরে চলে আসে। পরবর্তীতে ভিকটিম তার মাকে ফোন করে বিষয়টি জানালে তিনি স্কুলে এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে অভিযুক্ত দপ্তরিকে তার কর্মস্থল ও পরে বাসায় গিয়েও খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park