1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রায়পুরে মিথ্যা অভিযোগে পরিসংখ্যান কর্মকর্তাকে হয়রানির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিল্লাল হোসেন,
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-

লক্ষ্মীপুরের রায়পুরে অর্থনৈতিক শুমারী ২৪ এর লিস্টিং কার্যক্রমে অনৈতিক সুবিধা না দেয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছে সাংবাদিক নামধারি চক্রের বিরুদ্ধে। এই মিথ্যা, বানোয়াট ও আজগবি সংবাদের প্রতিবাদ জানিয়ে ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা ।

সোমবার সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।।

জাকির হোসেন জানান, চলতি বছরের জুলাই মাসে সারা দেশের ন্যায় রায়পুরে অর্থনৈতিক শুমারী ২৪ এর লিস্টিং কার্যক্রম শুরু হয়। এই কাজের সময় ৩৭ জন লিস্টার সরেজমিনে মানুষের বাসায় বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা মনগড়া ও বিভিন্ন তথ্য ট্যাবে এন্ট্রি করে। যা পরিসংখ্যান সার্ভার স্টেশান থেকে চিহ্নিত করা হয়। এঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত লিস্টারকে চলমান শুমারীর কাজ থেকে বাদ দেয়া হয়।।

বাদ পড়া কয়েকজন লিস্টারগণ অফিসে এসে অপমানজনক আচরন ও বিভিন্ন হুমকি দিয়ে তাদেরকে পুর্নবহালের চাপসৃষ্টি করেন। এছাড়াও তাদের মনোনিত আরও বেশ কয়েকজনকে তথ্য সংগ্রহকারী পদে নেয়ার জন্য বলেন। তাদের এসব অযৌক্তিক দাবিতে সম্মতি না হওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌননিপিড়নসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করেন। না দিলে তারা কয়েকটি গণমাধ্যম ব্যক্তিদের দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে চক্রটি। এবিসয়ে আইনগতভাবে ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park