1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন মা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

মোঃ শিবলী সাদিক রাজশাহী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন একজন মা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে হাসাপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম দেন মেরিনা আক্তার (২৮ )।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাত নবজাতক পাঁচজনই ছেলেসন্তান। তারা সুস্থ আছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে প্রসববেদনা উঠলে দুপুর ১২টায় মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করান। এরপর সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেন মেরিনা ।

পারিবারিক সূত্র জানায়, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তার স্বামীর নাম আব্দল মজিদ। তিনি মালয়েশিয়া প্রবাসী। মজিদ-মেরিনা দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে- সুমাইয়া (১০) ও সুরাইয়া (৬)। দুই বোন পেলে নতুন পাঁচ ভাই।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার। পাঁচ নবজাতক পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকে রোগীর স্বজনরা ভিড় করেন নবজাতকদের একনজর দেখার জন্য।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, পাঁচ নবজাতক এখন পর্যন্ত সুস্থ আছে। তাদের ও মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park