1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

রামুর গর্জনিয়ায় আলোচিত ডাবল মার্ডার মূলহোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে, ভুক্তভোগী পরিবারকে হুমকি

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

রামু প্রতিনিধিঃ মোহাম্মদ আলম

রামু উপজেলার গর্জনিয়ায় পিতা-পুত্র জাফর আলম ও সেলিম হত্যার ঘটনায় জড়িত মূলহোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকায় এলাকায় উদ্বেগ বাড়ছে। অভিযুক্ত খুনিরা বিগত সরকারের সময় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিরাপদে থাকত এবং এখনো ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন অভিযোগও করেছে নিহতদের পরিবার।

গত ১৫ অক্টোবর আসামি নুরুল আবছারের পিতা নুর হোসেন একটি অস্ত্র ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মামলার অন্যান্য আসামিরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে বলে ভুক্তভোগীরা জানায়। পরিবারটি মামলায় প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করে, কিন্তু পুলিশের তরফ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের মতে, অভিযুক্ত নুরুল আবছার ও তার পিতা নুরু হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী তাদের প্রভাব ও দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার তাদের রক্ষা করতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, যারা গর্জনিয়া এলাকায় খুনসহ অন্যান্য অপরাধে জড়িত ছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং ডাবল মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধীদের দ্রুত গ্রেফতার করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park