1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রামুতে র‍্যাব পরিচয়ে প্রতারণা : গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

রামু প্রতিনিধি:-
মোহাম্মদ আলম

কক্সবাজারের রামুতে আইনশৃঙ্খলা বাহিনী (র‍্যাব) পরিচয়ে প্রতারণার সময় ভূয়া দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জিনাঈদ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্যার পুত্র মো. সোহান মোল্যা (২৬) ও অপরজন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩৪) ।

ভুক্তভোগী মিনি পিকআপ চালক মো. রিদুয়ান জানান, বাড়ি যাওয়ার পথে ওই দু’জন যুবক র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণা ও আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১লাখ টাকা দাবি করে। এসময় তাকে তল্লাশি করে সাথে থাকা কিস্তির নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপরে আরো ৫০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দিবে বলে ভয় দেখালে আমি স্থানীয়দের খবর দিলে ভূয়া ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ ফরিদ বলেন, স্থানীয়দের সহায়তায় আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। সেই সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে নিশ্চিত হয় তারা ভূয়া । এনিয়ে ভূয়া দুইজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park