1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈল ভূমি অফিসের সহকারীর দুর্নীতির ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ বার পঠিত

মোঃ ইনতাজুল ইসলাম এনতাজ
ঠাকুরগাঁও রিপোর্টার ঃ

দীর্ঘদিনের অভিযোগ ছিল ঘুষ ছাড়া কোনো কাজ করে না ইউনিয়ন ভূমি অফিস সহকারী (তহসিলদার)। সেই কারণে প্রতিনিয়ত ভূমি অফিসে হয়রানির শিকার হতে হয় সেবা গ্রহীতাদের। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিলে কাজ তো দূরের কথা সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কোনো কথায় বলেন না । এবার সেই ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে গুনে গুনে ঘুষ নিতে দেখা গিয়েছে ভূমি অফিসের সহকারী রেজাউল করিমকে।
ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম নিজ দপ্তরে বসে সেবা গ্রহীতাদের থেকে অতিরিক্ত ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তারা। বলছেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না ভূমি কর্মকর্তা রেজাউল করিম। স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, যে জায়গা খারিজ করতে তিন হাজার টাকা লাগে সেখানে দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হয়। শুধু তাই নয় টাকা নিয়েও কাজ করে দিতেও হয়রানি করে। মাসের পর মাস ঘুরতে হয়। ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী দুজনে মিলে লুটেপুটে খাচ্ছে। অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর সেবা বিনিময়ে ঘুষ নেয়ার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলী গত এক সেপ্টেম্বর তারেক হাসান তাহসিন সহকারী কমিশনার ঠাকুরগাঁওকে এ নিয়োগ দেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন। তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন জানান অভিযুক্ত তহসিলদার রেজাউল করিমের বিরুদ্ধে চলতি বছরের ২৫ এপ্রিল বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় ঘুষ-দুর্নীতির ঘটনা চিঠি প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনে ভিডিও ক্লিপ সহ তথ্যাদির সাহায্য নেয়া হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্ধারিত সময়ের চেয়ে আরো কয়েকদিন সময় বেশি লাগতে পারে মর্মে তদন্তকারী কর্মকর্তা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park