1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

সনাতনী শিক্ষার্থী ঐক্য, সুশীল সমাজের নাগরিক ও রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল করা হয়। এসময় রাণীশংকৈলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা একাত্মতা প্রকাশ করেন।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ শহীদ মিনারের সামনে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধন শেষে থেকে মিছিল নিয়ে পুরো রাণীশংকৈল পৌরসভা এলাকা প্রদক্ষিণ করেন তাঁরা। দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা–বোন–ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় সচেতন সনাতনী নাগরিক। তাতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। সনাতন সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা, হিন্দু মা–বোনদের লাঞ্ছিত করা এবং দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনাও ঘটেছে। sতারা এই সঙ্কটের দ্রুত সমাধান দাবি করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park