
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর সদর প্রতিনিধিঃ-
মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় রাজৈর থানা, মাদারীপুরের একটি অভিযান টিম অদ্য ইং ০৪/১১/২০২৪ খ্রিঃ তারিখ- ১৯.৫৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) শেখ নুরুল ইসলাম এর নেত্বত্তে অবৈধ মাদক,অস্ত্র ও নাশকতা প্রতিরোধের বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদারীপুর জেলার রাজৈর থানাধীন ঘোষালকান্দি পশ্চিম পাড়া সাকিনস্থ মিনজাল ফকির এর বসত বাড়ী হইতে ৩০(ত্রিশ) কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ- ১৫,০০০(পনের হাজার) টাকা সহ দুইজন আসামী গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে রাজৈর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীর বর্ণানাঃ ১। খাদিজা বেগম(৩০), স্বামী- শের আলমসুর আলম ভুইয়া, (পিতা- মৃত আশ্রাব আলী শেখ), সাং- তালকান্দা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, এপি/সাং- ঘোষালকান্দি পশ্চিম পাড়া, মিনজাল ফকির এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর ২। মোসাঃ কাজল বেগম(৩২), স্বামী- শের আলম সুর আলম ভুইয়া (পিতা- হায়দার শেখ,), সাং- তালকান্দা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, এপি/সাং- ঘোষালকান্দি পশ্চিম পাড়া, মিনজাল ফকির এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর।
উদ্ধার কৃত মালামালের বর্ণানাঃ ৩০ (ত্রিশ) কেজি গাঁজা মূল্য অনুমান ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা এবং গাঁজা বিক্রয়ের নগদ- ১৫,০০০/-(পনের হাজার) টাকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।