1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষর্থীরা হাতেম আলীর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে বাধা দেওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন।

বুধবার(২১আগস্ট) ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুর পর্যন্ত অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে অংশ নেয় ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

অধ্যক্ষ হাতেম আলী ভবানীগঞ্জ কলেজের রাজনৈতিক স্বার্থন্বেষী, গণহত্যার দোসর, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারী ও স্বৈরাচারী’ বলে আখ্যায়িত করেন। দাবি আদায় না হলে ক্লাসবর্জনসহ নানা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগ পত্রটি আমার নিকট জমা দিয়েছেন। পদত্যাগ পত্রটি পেয়েছি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park