1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাজশাহীর বাগমারা তাহেরপুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা প্রতিনিধি (রাজশাহী)

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিশুপাড়া গ্রামের মোঃ দারজিল প্রাং এর তৃতীয় কন্যা মোছাঃ জান্নাতুন (৯) ও দৈনিক আজকালের সংবাদ পত্রিকার রাজশাহী ব্যুরো মোঃ ইসরাফিল হোসেন এর ভাতিজি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জান্নাতুন বিশুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনিতে পড়াশোনা করতেন।

তথ্য মতে স্থানীয় ও মৃত জান্নাতুন এর চাচা ইসরাফিল জানান, বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে ছোট বাচ্চারা আনন্দ ফুর্তি করে এবং এক সময় পুকুরে গোসল করতে নেমেছিলো ২০/ ২৫ জন ছেলে মেয়ে, এমন সময় জান্নাতুন পানিতে ডুবে যায় হইচই এর মধ্যে জান্নাতুনের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি কেউ খেয়াল করেনি। পরে সবাই গোসল করে উঠে গেলে জান্নাতুল কে পাওয়া যায় না মর্মে তার বাসায় খোঁজ করতে গেলে সেখানেও জান্নাতুন নেই বলে বাড়ি থেকে জানানো হয় পরে জান্নাতুন পানিতে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে খোঁজ করতে গেলে নাঈম নামের এক ছেলে পুকুরের পানিতে সন্দেহবশত খোঁজাখুঁজির এক পর্যায়ে জান্নাতুল কে পুকুরে ডুবন্ত অবস্থায় নাঈমের পায়ের সাথে বাড়ি লাগে,পরে সেখানে অবস্থানরত অন্যান্য লোকজন জান্নাতুনকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহেরপুর পৌরসভার রয়েল আল্ট্রা সাউন্ড এন্ড হসপিটালে নিয়ে গেলে পরিক্ষা নিরিক্ষা শেষ সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ডাক্তার আব্দুল মালেক জানান বেশি পানি পান করার জন্য শ্বাসনালী বন্ধ হয়ে জান্নাতুল মৃত্যুবরণ করেন। এই বিষয়ে তাহেরপুর তদন্ত কেন্দ্রে আইসি সোহাইল ঘটন স্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে তার পরিবারের কারো কোন অভিযোগ বা সন্দেহ আছে কিনা জানতে চাইলে তারা পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ জানায়নি।

এ বিষয়ে বাগমারা থানার মাধ্যমে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জান্নাতুন এর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি লিখিত ভাবে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park