
মোঃ আতাউর রহমান
বাগমারা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিহানালী, কাজীপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।
গলায় ফাঁস দেওয়া নিহত যুবকের নাম আবিদ হোসেন (১৭)। সে বড়বিহানালী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের বড় ছেলে। আবিদের বাবা মৃত আমজাদ হোসেন বাগান্না উচ্চ বিদ্যালয়ে কেরানি চাকরি করতেন।
সূত্রে জানা গেছে, নিহত যুবক আবিদ হোসেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আবিদ ভাবানীগঞ্জ কলেজ মোড়ের পাশে এক ভাড়া বাড়িতে থাকতেন।রোববার ভবানীগঞ্জ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্য বাসার ভাড়াটিয়া আবিদকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এতে করে ভাড়াটিয়া চিৎকার করলে লোকজন জড়ো হয়ে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।