1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

রাজশাহীর দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে ভাঙ্গারির দোকান পুড়ে ছাই প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি।

১৭ আগষ্ট শনিবার রাত অনুমান ২ টার দিকে দুর্গাপুর পৌর সদরের বদির মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশের মোদি দোকানী জানান আমি দোকান ঘর খুলে শুয়ে ছিলাম । লোডশেডিং এর কারণে চারিদিক অন্ধকার ছিল। অপরিচিত তিন থেকে চারজন যুবক আমার দোকানে পেট্রোল কিনতে আসে। পেট্রোল না থাকায় দিতে পারিনি । তাদের চলাচল অনেকটাই সন্দেহ মূলক ছিলো। আমি আমার দোকান লাগিয়ে শুয়ে পড়লে এলাকাবাসী চিৎকারে উঠে বদি ভাইয়ের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। বালতিতে করে পানি এসেছে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক বদিউজ্জামান বলেন, আনুমানিক রাত ২ টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতার করে আমার ভাঙ্গারির দোকানে আগুন লাগিয়ে দেয়। কোন ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করে এই আগুন লাগানো হয়। ফলে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে আমার ১০ লক্ষ টাকা ক্ষতি হয়।

এবিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ মাহবুব আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২.৫৩ মিনিটে ২ গাড়ি আনুমানিক দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park