1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মোঃ শিবলী সাদিক
রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি সন্ত্রাসী রবিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে।

গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।

২৪ সেপ্টেম্বর বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।

আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park