1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রাঙ্গাবালীতে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধে হামলা, গুরুতর আহত ১!!

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

Dhakapost71:
এইচ এম মনিরুজ্জামান লিডার / জেলা প্রতিনিধি(বরিশাল):

পটুয়াখালী জেলার  রাঙ্গাবালী উপজেলায় জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মো, মানিক মল্লিক (৫৫)। গত ২১ আগষ্ট  সন্ধ্যা ৭ টায় রাঙ্গাবালী থানাধীন উত্তর কাজির হাওলা খেয়া ঘাটের রাস্তার উপর এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত মানিক মল্লিককে

রাঙ্গাবালীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত মানিক মল্লিক রাঙ্গাবালী উপজেলার উত্তর কাজির হাওলা, ০২নং ওয়ার্ডের বাসিন্দা। 

এ ব্যাপারে ভিকটিম মানিক মল্লিক এর ছেলে মোঃ সাথিল (৩৫), বাদী হয়ে, গত ২৩ আগষ্ট রাঙ্গাবালী থানায় মামলা করতে গেলে থানা পুলিশ তার অভিযোগটি নথিভুক্ত না করে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়।

বাদী মোঃ সাথিল এর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,অভিযুক্ত আসামি মোঃ ইকবাল প্যাদা(৪৫), মোঃ ইমরাত প্যাদা (৩৮), মোঃ তানভির প্যাদা (১৯), মোসাঃ শিলা (৩৮) ও মোঃ সোহেল প্যাদা (৪০), এরা সকলে একই এলাকার উত্তর কাজির হাওলা, ০২নং ওয়ার্ডের বাসিন্দা। 

অভিযুক্তদের সাথে পূর্ব থেকে জমি নিয়ে হট্টগোল চলে আসছে। এরই ধারাবাহিকতা গত ২১ আগষ্ট সন্ধ্যা ৭ টায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম মানিক মল্লিককে দেশীয় অস্ত্র- রামদা, জুতি ও ধারালো ছুড়ি দিয়ে রক্তাক্ত করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ ৪৮ হাজার টাকা নিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ভিকটিম মানিক মল্লিক’কে উদ্ধার করে। এরপর মানিক মল্লিকের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী  নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে বিরাজ করছে। 

এবিষয় ভিকটিম মানিক মল্লিকের ছেলে সাথিল রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দেয়ার পরেও অভিযোগটি গ্রহন না করার বিষয় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মুঠোফোনে  জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি,অনেক দুরে আছি, কোন সমস্যা নাই লিখিত অভিযোগটি থানায় আছে। এবং তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। 

২৪.০৮.২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park