
ইনতাজুল ইসলাম এনতাজ
ঠাটুরগাও জেলা রিপোটারঃ
ঠাকুরগাঁও জেলা এবং রানিশংকেল উপজেলার চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, হারুন অর রশিদকে কো চেয়ারম্যান এবং মাশরাফিকে সদস্য সচিব করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটির অনুমোদন করেন।আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটিতে ঠাঁই পেয়েছে সংসদ সদস্য, সংগঠনের শীর্ষ ব্যক্তিগন,সাবেক ছাত্রলীগের নেতা সহ আওয়ামী লীগে ব্যক্তিবর্গগণ ২০২৩ – ২০২৬ এই মেয়াদে কমিটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবংযুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান মুজাফর হোসেন পল্টুসহ সকলের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাণীসংকেল উপজেলার চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। তিনি জানান রাজনীতির জগতে ২০০২ সাল থেকে ছাত্রলীগে জড়িত এবং এই কমিটিতে ঠাই পেয়ে রাণী সংকেলের বাসিকে শুভেচ্ছা জানান। শাহরিয়ার আজম মুন্না ঠাকুরগাঁও জেলা রানিসিংকেল উপজেলার সফল একজন যোগ্য চেয়ারম্যান বলে বিবেচিত।