1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

যশোরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় রোহিংগা সহ ৩ তরুনী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ

যশোর ব্যাটালিয়নের সদস্যরা (৪৯ বিজিবি) ২২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে।

রাতে বিজিবির মাসিলা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ মেইন পিলার ৩৯/১২-এস হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে গদাধরপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সীমান্ত পারপারের চেষ্টার দায়ে একজন মায়ানমার (রোহিঙ্গা) তরুণী ও ০২ জন বাংলাদেশী তরুণীসহ ০৩ জন মহিলাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা তরুণী মোছাঃ রশিদা আক্তার (২৭) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে, যার পরিবার গণনা নাম্বার- ৫০২৬৪০, STI 19C 04951 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নম্বর-13020171130120858. আটককৃত অপর ০২ তরুণীরা হলো- যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ লাহু গাজীর মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার (২৫) এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের মোঃ সিরাজ আলীর মেয়ে মোছাঃ রিতা আক্তার (২৪)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ একজন রোহিঙ্গা তরুণীসহ ০৩ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park