1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মৌলভীবাজারে বন্যাদুর্গতদের পাশে ‘হাজী সেলিম ফাউন্ডেশন’

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃ ইয়াসিন তালুকদার
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধঃ-

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিলে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক পরিবার। ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তলিয়ে গেছে রাস্তা ঘাট, বাসা-বাড়ি ও রান্না ঘর। জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরসহ অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গলের ‘ হাজী সেলিম ফাউন্ডেশন’।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গ এলাকায় হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদির জিলানীসহ সংগঠনটির সদস্যরা দুর্গত এলাকায় বিপাকে পড়া ৫শত মানুষের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় নানা উপকরণ তুলে দেন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি বছরে আগস্টের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরপরই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদরে ৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা দেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদির জিলানী বলেন, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার পুরানগাঁও এর বাসিন্দা কাতার প্রবাসী হাজী সেলিম। হাজী সেলিম ফাউন্ডেশন চালু করে তিনি সমাজসেবামূলক কাজ শুরু করেন। ২০২২ সালের ভয়াবহ বন্যায়ও তাঁর ফাউন্ডেশন ত্রাণসহায়তা দিয়েছিল। এবারের বন্যায় এখন পর্যন্ত ফাউন্ডেশন থেকে প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। এ কাজ এখনো চলমান। আগামী শনিবার ও রবিবার আরও ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে।
উল্লেখ্য, কাতারে ব্যবসা করে উপার্জিত টাকায় ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে তিনি নানা মানবিক কাজ করছেন। মহতি উদ্যোগে গড়ে ওঠা হাজী সেলিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের মেয়েদের বিবাহ সম্পাদন, রাস্তাঘাট নির্মাণ, অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়, বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করা হয়। বিগত দিনে এরকম অনেক মানবিক কাজ করেছে এই ফাউন্ডেশনটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park