1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মেহেরপুর গাংনীতে দুই মাসের ব্যবধানে একই বাড়িতে মিললো বোমা, কাফনের কাপড় ও চিরকুট

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ২ মাসের ব্যবধানে একই বাড়িতে দুটি বোমা, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দেওয়া চিরকুল উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০ টার সময় গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ি থেকে বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়।
জয়নাল আবেদীন চৌগাছা ৪ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া ও গাংনী বাজারের বস্তা ব্যবসায়ী।

জয়নাল আবেদীন জানান, সকালে বাড়িড় সামনে একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার এস আই দেবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মড়ানো দুটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই মাসের ব্যবধানে আবারো আমার বাড়িতে কে বা কারা বোমা রেখেছে। এতো আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনীর চৌগাছা গ্রামে একের পর এক বোমা ও কাফনের কাপড় উদ্ধার হওয়াতে আমরা আতঙ্কিত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে সিসি টিভি ফুটেজ দেখে দুস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট শনিবার একই স্থান থেকে একটি বোমা, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। ২৭ আগষ্ট মঙ্গলবার একই ওয়ার্ডের জহিরুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা করা হয় এবং ৩০ আগষ্ট শুক্রবার আনুমানিক রাত ১১ টার দিকে একটা বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। এছাড়া ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজার থেকে দুটি বোমা, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দেওয়া চিরকুল উদ্ধার করেছে পুলিশ এবং উপজেলার কড়ইগাছি গ্রামের ব্যবসায়ী সুমন আলীর বাড়ির সামনে থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) হাতবোমা, কাফনের কাপড়, সাবান ও আগরবাতি উদ্ধার করেছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park