1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মিরসরাইয়ে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন শুক্রবার( ১.০৯.২০২৩ইং) বিকেল ৩ ঘটিকায় ছোট কমলদহ আল আমিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, মিরসরাই থেকে বারবার নির্বাচিত সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন রিয়াজ এবং মীরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন৷ উক্ত সম্মেলনের উদ্ভোদন করেন মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু ও সাধারণ সম্পাদক ফজলুল করিম ফিরোজ, ১৬ নং সাহের খালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাইদার চৌধুরী, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ সভাপতি আশরাফুল কামাল মিঠু ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম সেলিম, মোঃ গিয়াস উদ্দিন এবং মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ রাজু, মোঃ সালাউদ্দিন রাসেল, মাহমুদুল হাসান মারুফ, ওমর ফারুক, রিয়াজ উদ্দিন, নুর নবী নূর, সূফি আরমান, মোঃ সেলিম উদ্দিন সহ প্রমুখ।

১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাজমুল হাসান রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান সোহেল এর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি, তারা ষড়যন্ত্রের রাজনীতি করে, জামাত ষড়যন্ত্রের রাজনীতি করে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই এক হয়ে মানুষের দুয়ারে যাবেন, মা বোনদের কাছে যাবেন, উঠান বৈঠক করবেন। আমরা মানুষের সাথে ভালো করতে হবে এবং ভালো ব্যাবহারের মাধ্যমে ভোট চাইতে হবে। আমরা অনেক উন্নয়নমূলক কার্যক্রম করেছি, আমরা মিরসরাই থানায় যে ইকোনমিক জুন করেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, করোনা কালীন সময়ে যেটা খুব কঠিন সময় বাংলাদেশ এবং সারা বিশ্বময়, সেখানে কিন্তু বাংলাদেশ কে বেশি বেগ পেতে হয় নি। কারন আওয়ামীলীগ একটা সংগঠন হিসেবে অনেক সুসংগঠিত ছিল এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সবাই মিলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছিল বলেই মানুষের তেমন একটা কষ্ট হয়নি। তিনি আরো বলেন আমাদের ত্যাগ স্বীকার করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছে এবং ডেল্টা প্লেন তৈরি করেছে যাতে করে আগামী ১০০ বছরেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

প্রধান বক্তার বক্তব্যে এরাদুল হক ভুট্টু বলেন, মিরসরাইয়ে শুভপুর থেকে বড়দারোগার হাট পর্যন্ত আওয়ামী পরিবারের একজন নেতা কর্মী নেই মিরসরাইতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাহিরে কথা বলে এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের বাহিরে কথা বলে। সেই মিরসরাইতে কেউ যদি তালবাহনা করার চেষ্টা করেন তাহলে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো। তিনি আরো বলেন আমাদের আগামীর অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র জননেতা জনাব আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল আগামীতে মিরসরাইকে একটি স্মার্ট মিরসরাই হিসেবে রূপান্তরিত করবেন এবং আগামী নির্বাচনে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাহবুব রহমান রুহেলের নৌকা মার্কা কে জয়ী করে আনবো ইনশাআল্লাহ।

বিশেষ বক্তার বক্তব্যে নাসির উদ্দিন রিয়াজ বলেন- আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে স্বেচ্ছাসেবক লীগ কাজ করবে এবং বিএনপি জামাতের আগুন সন্ত্রাস প্রতিহত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে থাকবে।

বিশেষ বক্তার বক্তব্যে এডভোকেট মামুন উদ্দিন বলেন, শান্তির জনপদ মিরসরাইয়ে বিএনপি জামাত সহ সকল অপশক্তি কে রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে থাকবে এবং আগামী নির্বাচনে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের সুযোগ্য উত্তরসূরী আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের নৌকা মার্কা কে জয়ী করতে আমরা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো৷

এর আগে আলোচনা শুরুতে মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম কর্মী সম্মেলন এর শুভ উদ্ভোদন ঘোষণা করেন। এসময় ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন ও মিরসরাই উপজেলার হাজরো স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park