
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: রুহুল আমীন খান উজ্জ্বল।
হবিগঞ্জ জেলার, মাধবপুর বাজার সবজী (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, তিন বারের নির্বাচিত সফল সভাপতি হাজী আঃ রাজ্জাককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সম্মান হানী করছে আবু তালেব।
জানা যায় আবু তালেব অন্যায় ভাবে হাজী আঃ রাজ্জাককে নামে মিথ্যা চাঁদা বাজির মামলা দিয়েছে।
সবজী বাজার প্রথমে দিকে শুটকি বাজারের আসে পাশের মানুষের চলার রাস্তাতে ছিল।
তখন বাজারে অনেক রকম সমস্যা দেখা যেত। তাই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবজি বাজারটি উত্তর দিকে ধান বাজারে নিয়ে যাওয়া হয়। তখন সকল সবজি ব্যবসায়ীরা ধান বাজারেই তাদের ব্যবসা করে আসছে। তবে সবার কথা অমান্য করে আবু তালেব সহ আরো কয়েকজন নতুন সবজি ব্যবসায়ীরা অন্যায় এবং জোরপূর্বক ভাবে নিষেধ করা জায়গায় তারা ব্যবসা পরিচালনা করে আসছে। এতে সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি নিষেধ করা জায়গায় না বসার জন্য অনুরোধ করেন। সে কোন পাত্তা দেয় নাই বরং উল্টো সবজী সমিতির সভাপতির নামে চাঁদা বাজি মামলা করেন।
বাজারের উপস্থিত সবজী সমিতির ৪৬ জন সদস্য গন সাক্ষার দিয়ে বলেছেন যে আবু তালেব সবজী সমিতির সভাপতি আঃ রাজ্জাকের নামে মিথ্যা চাঁদা বাজি মামলা করেন। উনি এমন প্রকৃতির লোক না, উনি অত্যন্ত সৎ মানুষ।
মাধবপুর বাজারের মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শাহ মোঃ সেলিম বলেন, হাজী আঃ রাজ্জাক এক জন সৎ এবং ভালো মানুষ আবু তালেব একজন মামলা বাজ সে যে একজন সবজী ব্যাবসায়ী আমি আজ প্রথম শোনলাম।
পৌরসভা ০৭ নং ওয়ার্ডের কমিশনার শেখ জহির বলেন হাজী আঃ রাজ্জাকের নামে চাঁদা বাজি মামলার কথা শোনে আমার অত্যন্ত খারাপ লেগেছে আমি সহ মাধবপুর বাজারের সবাই জানেন উনি অনেক ভালো মানুষ।
মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিকুর রহমান আতিক বলেন হাজী আঃ রাজ্জাক একজন ভালো মানুষ, সে কোন রকম ঘোষ বা অবৈধ টাকার লোভিনা । তাই উনার নামে এই চাঁদাবাজি মামলা। বাজারের সুবিধার্থে ইউএনও স্যার উওর পাশে খালি জায়গা সবজী বাজার বসান।