1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মা কাকে বলে প্রাণের ঝুঁকি থাকলেও তিন বাচ্চাকে ছেড়ে যায়নি মা মেছো বিড়াল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটির স্তুপ থেকে মা মেছো বিড়ালসহ তিনটি বাচ্চা বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাখি প্রেমিক সোসাইটি’র সদস্যরা।

রোববার (২৮ জানুয়ারী) রাত ৯টায় উপজেলার বাঘাসুরা ইউপির মানিকপুর গ্রামে তিনটি বাচ্ছাসহ মা মেছো বিড়ালটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, ওই গ্রামের শাহ আলম মিয়ার বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটি সরানোর পর বাচ্চাগুলো অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাণের ঝুঁকি থাকলেও মা বিড়ালটি বাচ্চাগুলোকে ছেড়ে যায়নি বরং সেখানেই অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের সহায়তায় পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা খবর পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়।

পরে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরামর্শে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা

৬ জেলার বন্যপ্রাণী সংরক্ষণে মাত্র একজন!

মো. খলিলুর রহমান, স্থানীয় সাংবাদিক ও পাখি প্রেমিক সোসাইটি প্রতিনিধি সোহাগ মিয়া, শাহজীবাজারের ফরেস্ট গার্ড সৈয়দ হামিদুর রহমান, গ্রাম পুলিশ মোখলেছুর রহমান ও সাংবাদিক রুবেল আহমেদ রনি প্রমুখের সহযোগিতায় প্রাণীগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে স্থানীয় রঘুনন্দন পাহাড়ে অবমুক্ত করা হয়।

হবিগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বন্যপ্রাণী উদ্ধার আমাদের রেগুলার রুটিন কাজ। আজকে পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা মেছো বিড়ালগুলোকে উদ্ধার করে যে দৃষ্টান্ত স্থাপন করলো তাদের বিশেষ ধন্যবাদ জানালাম।

বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, মেছো বিড়ালকে (Fishing Cat) অনেক এলাকায় মেছোবাঘ নামেও ডাকে। কিন্তু এর প্রকৃত নাম মেছো বিড়াল। অথচ বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না। বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

মেছো বিড়ালগুলো উদ্ধার করায় স্থানীয় জনতা ও পাখি প্রেমিক সোসাইটির সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park