1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মা ইলিশ রক্ষায় পায়রায় রাতভর অভিযান,৭জনকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সোহেল রিয়ান,
তালতলী বরগুনা প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণে পায়রা নদীর তালতলী অংশে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পায়রা নদীর তালতলীর অংশে অভিযান চালানো হয়েছে। রাতভর অভিযানে ৭জনকে আটক করে জরিমানা করা হয়েছে।

এছাড়া প্রায় ১০০কেজি ইলিশ জব্দ এবং ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা কটে মোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা সহ অসহায় ও দুস্থদের মাঝে বিলি করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞার প্রথম রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরো জোরালো করা হবে। যাতে কেউ পায়রা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park