1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মায়ের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

পঞ্চগড় সদর প্রতিনিধি মো নয়ন আলী

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধ মা খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে রুস্তম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড়ে মাকে হত্যার করে মানসিন ভারসাম্যহীন ছেলে।

শুক্রবার (৩০ আগস্ট) ১২.৩০মিনিটে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিক সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন ধানে আঘাত ও পোড়ার চিহ্ন পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই দিন আগেই তাকে খুন করা হয়েছে।

নিহত সালেহা বেগম হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী। তিনিও কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় বৃদ্ধা সালেহা বেগম তার ছেলে রুস্তমকে নিয়ে বসবাস করতেন। রুস্তম গত ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তার মাও কিছুটা মানসিকভাবে অসুস্থ। রুস্তমের স্ত্রী সন্তানরা আলাদা স্থানে বসবাস করেন। মাঝে মধ্যে খাবার দিতে দেরি হলেই মাকে মারধর করতো রুস্তম। গত বুধবার থেকে সালেহার দেখা পাননি স্থানীয়রা। শুক্রবার সকালে তাদের সন্দেহ হলে বাড়িতে গিয়ে ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ছেলে রুস্তমকে গ্রেফতার করে।

হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম বলেন, এই ছেলে ও মা দুজনেই মানসিক ভারসাম্যহীন। খাবার দিতে দেরি হলেই তার মাকে মারধর করতো রুস্তম। কয়েকদিন ধরে তার দেখা না পেয়ে আজ সকালে তার বাড়িতে গিয়ে স্থানীয়রা ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আমরা তার ছেলেকে জিজ্ঞাসা করলে সে তার মাকে হত্যা করেছে বলে স্বীকার করে। এমনকি মায়ের কুলখানির জন্য সে বাজার থেকে মাংস কিনে আনে। তার এমন অবস্থার জন্য তার স্ত্রী সন্তানরা অন্যত্র বাড়ি করে থাকেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে বুধবার রাতেই ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও পোড়ার চিহ্ন রয়েছে। তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যার মূল কারণ জানা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park