1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মাধবপুর হবিগঞ্জ ধর্মঘট সীমান্তে ভারতীয় রুপিসহ তিন যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় টহল বিজিবির হাতে ভারতীয় মুদ্রা সহ তিন যুবক আটক হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সিংহগ্রামের লক্ষী কান্ত সরকার এর পুত্র দুরন্ত সরকার (২১), বিধান সরকার এর পুত্র শুভ সরকার (২৪) ও শ্যামল সরকার এর পুত্র দীপক সরকার (২৩)।পুলিশ জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর কোম্পানির একটি টহল দল মালঞ্চপুর সীমান্তে টহল দেওয়ার সময় রাত ৮ টার দিকে চার যুবককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে তাদের ধাওয়া করে আটক করে।

এ সময় মানব পাচারকারী চক্রের সদস্য ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মোমেন এর পুত্র মো: শিপন মিয়া (২৮) পালিয়ে যায়। ধৃত তিন যুবকের নিকট থেকে ভারতীয় ৫৮৩০ রুপি ও ৩১২৬ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে বিজিবির হাবিলদার মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে একটি মামলা রুজু করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park