
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
মাধবপুর (হবিগঞ্জ)
মাধবপুর পৌরসভার বরাদ্দকৃত তহবিলের অর্থায়নে মাধবপুর পৌর ঈদগাহের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) চলমান নির্মাণকাজ পরিদর্শন ও তদারকির জন্য পৌরসভার ইঞ্জিনিয়ারিং টিম মাঠ পর্যায়ে যান।
পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি ও মিডিয়া কর্মী। এ সময় পৌর প্রকৌশলী নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রিদের বিভিন্ন কারিগরি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেয়ালের উভয় পাশে সঠিকভাবে সিমেন্টের প্লাস্টার নিশ্চিত করতে হবে এবং নিম্নমানের কাজ বা দেয়ালের ভেতরে মাটি ভরাট করে নির্মাণকাজ করা যাবে না।
পৌর প্রকৌশলী আরও বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণকাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্ধারিত নকশা ও মান বজায় রেখেই কাজ সম্পন্ন করতে হবে।
এদিকে, মাধবপুর পৌরসভার সর্বস্তরের জনগণ এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, ঈদগাহের উন্নয়নকাজ সম্পন্ন হলে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ সাধারণ মুসল্লিদের জন্য আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।