1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে হাসপাতালের পুকুরের উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত ডালিয়া ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান তাকে বিষয়টি অবহিত করেন। হাসপাতালের আনসার সদস্যরা পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে গিয়ে সেখানে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, মরদেহটির প্রাথমিকভাবে কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি বেশ কয়েকদিন ধরে সেখানে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পরিচয় শনাক্তের জন্য স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে মরদেহের খবর প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি মো. সোহেল রানা আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাসপাতাল এলাকার একাধিক পরিত্যক্ত কোয়ার্টার ও ভবন দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এসব স্থানে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে হাসপাতালের কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতে বহিরাগতদের উৎপাতের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, পরিত্যক্ত ভবন ও কোয়ার্টারগুলো দ্রুত সংস্কার অথবা নিরাপদভাবে ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park