
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
মাধবপুর (হবিগঞ্জ),
মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া আবাসিক এলাকায় অবস্থিত চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলা ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ২,৫০০ বর্গফুট আয়তনের এই ফ্লোরটি হাসপাতাল, ক্লিনিক, চক্ষু হাসপাতাল, কর্পোরেট অফিস, ব্যাংক কিংবা বীমা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে উপযোগী বলে জানিয়েছেন ভবন কর্তৃপক্ষ।
জানা গেছে, বর্তমানে দ্বিতীয় তলায় একটি চক্ষু হাসপাতাল কার্যক্রম পরিচালনা করছে। তাদের ভাড়ার চুক্তির মেয়াদ শেষের পর্যায়ে থাকায় নতুন ভাড়াটিয়ার জন্য ফ্লোরটি প্রস্তুত করা হচ্ছে। হাসপাতাল পরিচালনার উপযোগী অবকাঠামো ইতোমধ্যে বিদ্যমান থাকায় নতুন প্রতিষ্ঠান সহজেই কার্যক্রম শুরু করতে পারবে।
ফ্লোরটিতে রয়েছে বড় দুটি রোগী কক্ষ, ডাবল ও সিঙ্গেল বেডের ব্যবস্থা, ডাক্তারদের চেম্বার, রিসেপশন, অফিস কক্ষ, অপারেশন থিয়েটার, কিচেন, স্টোররুম এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা।
চৌধুরী টাওয়ারটি মাধবপুরের শ্যামলীপাড়া আবাসিক এলাকায়, সিক্স লেন হাইওয়ে থেকে প্রায় ১০০ ফুট ভিতরে এবং মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থিত। ভবনটির অবস্থান শান্ত, মনোরম ও পরিবেশবান্ধব হওয়ায় স্বাস্থ্যসেবা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য এটি একটি সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
ভবন কর্তৃপক্ষ আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য প্রস্তুত এ ধরনের সুযোগ খুবই সীমিত।
যোগাযোগ: ০১৭১১-২২৪৯৮৪