1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মাধবপুরে দুই ঘন্টা ৩০ মিনিট গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ রুহুল আমীন খান উজ্জ্বল।

০৩/১২/২০২৪ ইং,
মাধবপুর উপজেলায় অন্তত ৩০ টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারপিট করে তাদের সাথে টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ০৮ টা থেকে ১০ঃ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড়ই গাছতলা এলাকায় আন্দিউড়া – বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,, অস্ত্রধারী ২২ থেকে ২৫ জনের ডাকাত দল রাত সাড়ে ০৮ টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। পরে রাত ১০ঃ৩০ মিনিট পর্যন্ত সড়কে আসা-যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল লুটে নেই।

এ ব্যাপারে জানতে বল্লা ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান উনার মোবাইল নাম্বারে কল দিলে ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করেন, এবং তাও বলেন ০৮ টা থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত ডাকাত দল লোকজনকে মারপিট করে মালামাল লুটে নিলেও পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি, কিন্তু ডাকাত দল ডাকাতি করে চলে যাওয়ার পর মাধবপুর থানার পুলিশ দেখা মিলে।

ডাকাত দলদের হামলায় বুল্লা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের তমা সূত্রধ( ৩৪), নমি সূত্রধর (৩২), মিঠু সূত্রধর (৩৭), গৌতম পাল (৪৫), ফাইজুল ইসলাম খান (২৭), সিএনজি ড্রাইভার সৈয়দ মিয়া (৪৬), ধান ব্যবসায়ী ফজল হক (৪৬), আহত হয়। মাধবপুর থানা ডিউটি অফিসার এসআই খালেদ মোশারফ, উনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ হলে বলেন ভুক্তভোগী কেউ থানায় মামলা অথবা অভিযোগ করেনি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park