1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মাদকবিরোধী জনসচেতনতায় ইমাম-খতীবদের কার্যক্রম অব্যাহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি:

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের (ডিডি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলা আহ্বায়ক মাওলানা মো. মানফুজুর রহমান, জেলা সদস্য সচিব মুফতি জাহিদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলার ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়, ইমাম-খতীবদের ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ইতোমধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। মসজিদে খুতবা ও বিভিন্ন ধর্মীয় সমাবেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মাদকবিরোধী এ সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেন সংস্থার নেতৃবৃন্দ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমাম-খতীবদের মাধ্যমে জনসচেতনতা তৈরির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা।
এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের ব্যানারে আগামী ১৩ অক্টোবর বাগেরহাটে বৃহৎ পরিসরে ইসলামী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সংস্থার নেতৃবৃন্দ জানান, সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ইমাম-খতীব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশ নেবেন। সেখানে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি, মাদকবিরোধী সচেতনতা এবং যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম, মাদক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করাও ইমাম-খতীবদের গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এ কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে।
তারা আশা প্রকাশ করেন, ১৩ অক্টোবরের ইসলামী সম্মেলনটি বাগেরহাটের ধর্মপ্রাণ মানুষের বৃহৎ সমাবেশে পরিণত হবে এবং মাদকমুক্ত, নৈতিক ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park