1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মাছ কেটে দেওয়ার নাম দিয়ে ডেকে কিশোরী কে ধর্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় মাছ কেটে দেওয়ার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে ৫০ বছর বয়সী এক অটো ড্রাইভার। উক্ত ঘটনার ভিডিও ধারণ করে উল্টো ভুক্তভোগী পরিবারকে জিম্মি করে আরেক অভিযুক্ত।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির মান্নার পাহাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে বসবাসরত মান্নার পাহাড়ের অ‌টো ড্রাইভার মো. শামীম (৫০) ও ঘটনার ভি‌ডিও ধারণ করা একই এলাকার হাবিব (৪৬) এবং মান্না (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ও‌সি আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে সাথে সাথে আমরা থানায় মামলা নিই। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
ভুক্তভোগী কিশোরীর মা দৈনিক আজাদীকে বলেন, আমি অন্যের বাসায় কাজ করি। সেদিন আমার স্বামীও ঘরে ছিল না। ঘরে আমার মেয়েকে একা পেয়ে মাছ কাটার কথা বলে নিয়ে ধর্ষণ করে শামীম।
অন্যদিকে এই ঘটনাটি দেখেও সাহায্য না করে উল্টো ভিডিও ধারণ করে হাবিব। আমার মেয়ের ভিডিও দেখিয়ে আমাদের থেকে টাকাও চায় সে। আমার একমাত্র ছোট্ট মেয়েটাকে শেষ করে ফেলছে ওরা। আমি তাদের শাস্তি চাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ঐ কিশোরীর মা কাজে গেলে মেয়েটাকে ঘরে একা পেয়ে সুপরিকল্পিতভাবে তাকে মাছ কাটার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায় শামীম। পরে তার হাত, পা ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এদিকে ধর্ষণের ঘটনাটি দেখে জিম্মি করার উদ্দেশ্যে ভিডিও ধারণ করে আরেক অভিযুক্ত হাবিব। পরে তাদের উভয়কে ভিডিওটি দেখিয়ে চাঁদা দাবি করে সে। এ ঘটনার পরদিন ভুক্তভোগী ঐ কিশোরী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park