1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে পুলিশ সুপারের নিকট ছাত্রদের স্মারকলিপি পেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মাগুরা প্রতিনিধি,আলামিন

মাগুরায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের মদতদাতা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ দুই দফা দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে।সেখান থেকে ১০ সদস্যের একটি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য একেএকে উপস্থাপন করেন।শেষে তাদের দুই দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।দাবী সমুহ হলো-১!সদর থানার ওসি যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং ছাত্রদের টর্চার কারাী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার। ২! মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা।পরে ছাত্রদের পক্ষ থেকে সাদেকুর রহমান খান বলেন,”আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে।এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর য়াবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park