
মাগুরা প্রতিনিধি;আলামিন
অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়, ভায়নার মোড়, ঢাকার রোড প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক নোমানী ময়দানে এসে শেষ হয়।
উক্ত সম্প্রীতি সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও মাগুরা জেলা আমির এমবি বাকের।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী, মাগুরা জেলা শাখার অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল গফফার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির লিয়াকত আলি।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা-উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী।