1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মহেশপুর সীমান্তে মাদকসহ ৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ \ আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) মাদকের চালানসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার কুসুমপুর এলাকার বিত্তিপাড়া গ্রাম থেকে ৭ কোটি ৩৪ লাখ টাকা মুল্যের এই মাদকের চালান আটক করে বিজিবি। এ সময় মহেশপুরের পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলাকার শের আলীর ছেলে মোবারক আলীকে আটক করা হয়। বিজিবি তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় এলএসডি মাদক, মোবাইল, জর্জেট শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তিন চোরাকারবারীসহ উল্লেখিত মালামাল জব্দ করে বিজিবি। লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড (এলএসডি) সম্পর্কে বিজিবি সুত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, ডি-লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরণের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরণের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়। এলএসডি’কে ‘সাইকাডেলিক’ মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরণের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো ‘হ্যালুসিনেট’ বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে। এলএসডি গ্রহণ করে ভুল রাস্তা দেখে দুর্ঘটনার শিকার হওয়া, বাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়ার বা অহেতুক আতঙ্কিত হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার বেশ কিছু ঘটনা বিশ^ জার্নালে উঠে এসেছে। সাধারণত বিষন্নতা বা দুশ্চিন্তায় ভোগা ব্যক্তিরা এলএসডি গ্রহণের পর আরো বেশি বিষন্নতা বা দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারেন বলেও উঠে এসেছে অনেক গবেষণায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park