1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ভারতে অবৈধ অনুপ্রবেশ: মালদায় দুই বাংলাদেশি যুবককে আটক করে পুলিশে দিল জনতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

​মোঃ আরিফুল হক সাহিন
স্টাফ রিপোর্টার :-

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে জেলার হরিপুর থানার বাহাদুরপুর এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
​আটককৃতরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৬) এবং নিতপুর বাঙ্গলপাড়া গ্রামের আনারুলের ছেলে বুলেট (২৬)।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই যুবক ভারতের বাহাদুরপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় অধিবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করলে উপস্থিত জনতা তাদের আটক করে নিকটস্থ হরিপুর থানা পুলিশে সোপর্দ করে।
​এ বিষয়ে নওগাঁর স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আটক যুবকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park