1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ব্রিটিশ “রোল” আর ভারত “রেল”। কোন পথে বাংলাদেশ ?

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা আবার আসলো দুই জাহাজ ওয়াইন আর ধাতু নিয়ে।ইংরেজরা সুবেদারদের ঢেলে ঢেলে সেই ওয়াইন খাওয়ালো আর জাহাজ দুটো ভেড়ানোর অনুমতি চাইলো।ভারতবর্ষের সুবেদার’রা ইংরেজদের ওয়াইন খেয়ে দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি দিয়ে দিল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, তারপর ইংরেজরা তাদের ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো। তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার জন্য বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মোঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। এই হল ইংরেজদের ইতিহাসের সারমর্ম।ফলাফল,২০০ বছরের গোলামী ! আর সেই গোলামীর রাস্তাও শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়েই। হয়ত’বা সেই পথ ধরেই আজ ভারত বাংলাদেশের বুক চিড়ে “রেল” ট্রানজিট নিচ্ছে। তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) সেই রেলে হামলা করবে।তারপর রেলের নিরাপত্তায় সৈন্য আসবে, সৈন্যদের জন্য ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।সেই সৈন্যদের হাতে “ফেলানি’র” মত মেয়েরা হারাবে তাদের সম্ভ্রম,হারাবে প্রাণ,সেই সৈন্যদের গুলিতে প্রান হারাবে এ দেশের সাধারণ মানুষ এবং কুষক।তারপর হয়ত’বা তাদের লাশ গুলো পাওয়া যাবে সেই “রেল” লাইনে। তারপর?তারপর?তারপর?! তারপর হয়ত আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park