1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

​মোঃ,আবদুল আলীম খান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।
​শনিবার (২৫ জুলাই) উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের মোঃ রহমত আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
​পরবর্তীতে গ্রেফতারকৃত সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
​এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত সবুজ এলাকায় মাদক কারবারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “সবুজ এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park