1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মনপাড়া(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর (সোমবার) ভোর রাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পরকীয়ার সম্পর্কে কারণে গত ১৪ অক্টোবর ভোর রাতে কামরুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের মুন্সিবাড়িতে যান। এসময় বাড়ির লোকজন কামরুল হাসানের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে। আটকের এক পর্যায়ে কামরুল হাসান তার কোমরে থাকা পিস্তল বের করে ভয় দেখিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এলাকার লোকজন সুকৌশলে তাকে অস্ত্রসহ আটক করে যোথবাহিনীকে খবর দেয়। এ সময় যৌথ বাহিনীর একটি দল কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।
কামরুল হাসান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park