1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারীরা কুপিয়ে ১ জনকে হত্যা ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী কুপিয়ে ১ জনকে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে মাদক ব্যবসায়ী হামলায় স্বপন আহমেদ (৪০) কে মাদক কাররবারিরা কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থান।
নিহত ভাই আক্তার হোসেন বলেন,গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আমার চাচাতো ভাই মফজ্জল হোসেন সোহেল এর সাথে গঙ্গানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন (৫০)এর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় আমার ছোট ভাই গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ বিষয়টি জানতে চাইলে আবুল হোসেন এর ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়াসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দাড়ালো অস্ত্র নিয়ে কুপিয়ে ২ জনকেই গুরুতর আহত করে। স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা নেওয়ার পথে রামচন্দ্রপুর ভাল্লক গ্রামের সুলতান আহমেদের ছেলে স্বপন আহমেদ মারা যায়।
অপরদিকে গুরুতর অবস্থায় মফজ্জল হোসেন সোহেলকে ঢাকায় নিয়ে গেছে তার অবস্থাও আশঙ্কা জনক বলে জানায় স্বজনরা।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ঘটনার স্থলে আছি। তবে স্বপন আহমেদ নিহত হয়েছে। অপর দিকে মফজ্জল হোসেন সোহেল আশঙ্কা জনক অবস্থায় রয়েছে।
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। ০১৭১৬৪৩১৭৯৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park