1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

​ব্রাহ্মণপাড়ায় ডোবার পানিতে নিভে গেল দুই শিশুর প্রাণ, এলাকায় শোকের মাতম

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
​খেলার ছলে বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়েছিল আট বছরের দুই শিশু ইমরান ও জুনায়েদ। কিন্তু সেই খেলাই যে তাদের চিরতরে কেড়ে নেবে, তা ভাবতেও পারেনি কেউ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের কামরুল মাস্টারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইমরান ওই বাড়ির ইউনুস মিয়ার ছেলে এবং জুনায়েদ একই বাড়ির আবদুল আউয়ালের ছেলে। দুজনেরই বয়স হয়েছিল মাত্র আট বছর।
​স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পূর্ব পাশের একটি ডোবার ধারে খেলা করছিল। খেলার কোনো একপর্যায়ে তারা দুজনই ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে টের পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
​পোমকাড়া গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, “বাচ্চা দুটির বাবা-চাচারা অত্যন্ত ভালো মনের মানুষ। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো এলাকায় শোকের মাতম চলছে।”
​সিদলাই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বাদল বলেন, “শিশু দুটি আমার ওয়ার্ডের। এই অবুঝ দুই শিশুর অকাল বিদায় অত্যন্ত বেদনাদায়ক। আমি খবর পেয়েই ওদের বাড়িতে গিয়েছি, পরিবারের খোঁজখবর নিয়েছি। পুরো এলাকায় এখন গভীর শোকের ছায়া।”
​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, “শিশু দুটিকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
​একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা-বাবা ও স্বজনেরা। তাদের বুকফাটা আর্তনাদে পুরো পোমকাড়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park