1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল ও সোনাইমুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ্য, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধিঃ-

আজ ১৩ আগষ্ট ২০২৪ বিকাল ৩টা ৩০ মিনিটে পরানপুর জামেয়া ছিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে এবং সোনাইমুড়ী উপজেলার থানার হাটে বিকাল ৩টায় ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল ও সোনাইমুড়ীর গরীব-দুঃখী, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল)
সাবেক নির্বাচিত ভিপি-ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদ, সাবেক সহ-দফতর সম্পাদক-জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটি,
সাবেক আইন বিষয়ক সম্পাদক-নোয়াখালী জেলা বিএনপি,
সাবেক আইন বিষয়ক সম্পাদক-জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আইনজীবী (২০০৭ সালে নিয়োগপ্রাপ্ত ১০ জন কৌঁসুলির মধ্যে ০১ জন)

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউ পি সদস্য শহীদ উল্লাহ,
সঞ্চালনা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান,

উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, ইউসুফ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আরাফাত শান্ত।

ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে-দুর্বিপাকে সাহায্য নিয়ে সবসময় চাটখিল ও সোনাইমুড়ীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী এবং ঈদে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করে থাকেন।

তার বাবা মরহুম আলহাজ্ব নুরুল হক চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র একজন দানবীয় ছিলেন। তিনি সোনাইমুড়ী উপজেলার থানার হাট উচ্চ বিদ্যালয় ও থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তিনি দুই বার থানার হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ও বিভিন্ন দান-অনুদান দিয়েছেন।

ব্যারিস্টার মনির হোসেন (কাজল) তার বাবার যোগ্য উত্তরসুরী হিসেবে জনগনের কল্যানে স্থাপন করেছেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি জনগণকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন বলে তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park