1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হাইওয়ে পুলিশ সপ্তাহ পালিত।

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

এম এ এইচ জয়।
স্টাফ রিপোর্টার।

গতকাল চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রেলি ও পথ সভার আয়োজন করে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ, এসময় চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের
কুফল সম্পর্কে অবিহিত করা হয় এবং থ্রি হুইলার, সি এন জি, লেগুনা সহ বিভিন্ন নিষিদ্ধ গাড়ি মহাসড়কে চলাচলরত আইন অমান্যকারীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হয়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ এ সময় আইন মান্যকারী চালকদের সচেতনতা মুলক কিছু নির্দেশনা দেওয়ার পর সড়কে আইন মান্যকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা সহ খাবার পানিও নাস্তার করে বিতরণ করেন।

মাহাবুবুল হক ভূইয়া অফিসার ইনচার্জ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হাইওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল গাড়ি চালকদের নিরাপদে গতি কমিয়ে এবং লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর নির্দেশ প্রদান করা এবং চালকদের সচেতন করা, অবৈধ গাড়ি রাস্তায় চলাচল না করার জন্য ইতিমধ্যে আমরা মাইকিং করে সবাইকে সতর্ক করেছি এর পর আমরা ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহন করব। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন আপনার জীবন শুধু আপনার নয়, আপনার জীবনের সংঙ্গে অনেকে জীনব, ভালোবাসা, মায়া-মমতা ও স্নেহ জড়িয়ে আছে। আপনি বাসা থেকে বের হওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফিরে আসার জন্য অধীর আগ্রহে আপনার সন্তান, আপনার স্ত্রী ও আপনার মা-বাবা আপনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে।

এমন বিদায় আমরা কেউ চাইনা যে বিদায় মর্মান্তিক কষ্ট দায়ক, হৃদয় বিদারক যন্ত্রণা দায়ক, যে বিদায়ে শান্তনা থাকেনা অথচ আমরা সচেতনও হইনা।

সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি।
গণমাধ্যম কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন সচেতনতা ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন। তাই আমরা সব সময় গণমাধ্যম এর সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park