1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ব্যাকলগ কমিয়ে দ্রুত ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

দীর্ঘ দুই বছরেও করোনাজনিত কারণে সৃষ্ট ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশী পরিবাবের সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা’ পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ।

বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশী পরিবার সদস্যদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘USA Immigrant Visa’ Pending Case Holders Community from Bangladesh এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩০ আগস্ট ২০২৪ তারিখ রোজ শুক্রবার এক পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকাস্থ ব্লসম হোটেল লিমিটেড এ। সংগঠনের মডারেটর কমল সিদ্দিকী এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোটেল ব্লুসোম লি: এর ডাইরেক্টর জনাব হাসান মন্ডল এবং সিইও তসলিম বক্স। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় ফ্যামেলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ”ইউএসএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফরম বাংলাদেশ” এর এডমিন মো: মিনহাজ উদ্দিন, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান, সৈয়দ মন্জুরুল হক, কে. এম শফিকুল ইসলাম, মো: আশরাফুল হক এবং কমল সিদ্দিকী। গ্রুপের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমেরিকার ভিসা প্রসেস প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করায় সহায়ক হওয়ায় উপস্থিত সদস্যরা উক্ত গ্রুপের এডমিন ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সদস্যগণ দীর্ঘ দুই বৎসরেও কোভিড-১৯ জনিত কারনে সৃষ্ঠ ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ইউএস ষ্টেইট ডিপার্টমেন্ট এবং দূতাবাস প্রতি আকুল আহ্বান জানানো হয়। এডমিন প্যানেল সদস্যরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষনের জন্য স্টেট ডিপার্টমেন্ট ও দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন। এছাড়াও পিটিশনারগনদের, কংগ্রেসম্যান এবং সিনেটরগনের সাথে নিয়মিত যোগাযোগ করে এ বিষয়ে সৃষ্ট সমস্যার কথা জানানোর জন্য অনুরোধ করেন। আলোচকরা যথাসময়ে বিড়ম্বনা ছাড়া ভিসা পেতে আবেদনকারীদের ইউ.এস.সি.আই.এস এর গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রসেসিং যতটা সম্ভব নিজে সম্পন্ন করা এবং মিথ্যা তথ্য প্রদান ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে এম্প্লয়মেন্ট বেইসড ইমিগ্রেশন ভিসা ইবি-৩ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জি. এম. এন এর ডাইরেক্টর ও কান্ট্রি ম্যানেজার জনাব রাসেল মাহবুব। আলোচনা সভার কো-স্পন্সর হিসাবে ছিল, জি এম এন, হোটেল ব্লসম হোটেল লিমিটেড।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park