1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ব্যবসায়ীদের মানববন্ধনের ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী মনির পুলিশের হাতে গ্রেফতার।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মোঃ জাকির হোসেন মনু
বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)

চাটখিল উপজেলার কাঁচারী বাজারের মনির বাহিনীর প্রধান মনির’কে গ্রেফতারের দাবীতে কাঁচারী বাজারের স্থানীয় ব্যবসায়ী সহ জনসাধারণ ৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

ব্যবসায়ী সহ সাধারণ জনগণের দাবীর মুখে ২৪ ঘন্টার মধ্যে আজ ৯ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ৯ টার সময় চাটখিল থানার ওসি (তদন্ত)’বিমল কর্মকার,এস,আই নূর নবী, এস,আই, মিঠুন চন্দ্র শীল, এস,আই, জাকারিয়ার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী মনিরকে পাশ্ববর্তী এলাকা জয়াগ ইউনিয়নের উলুপাড়া দাস বাড়ির অর্জুন এর চা দোকানের সামনে থেকে ধাওয়া করে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে যানাযায় মনির হোসেন( ৩৮)’০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড বারই পাড়া গ্রামের সিরাজ মিয়ার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে তার বিরুদ্ধে ৭-২-২৪ ইং তারিখ পেনাল কোড ৩৮৫/৩৮৬/৩৪ ধারা মোতাবেক একটি মামলা হয় যার মামলা নং০৪।এজার নামীয় আসামী মনির হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় সহ পাশবর্তী বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি সহ রাতের বেলায় অস্ত্র ঠেকিয়ে চিন্তাই ডাকাতি, তালা ভেঙ্গে বাজারের দোকান লুটপাট সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল।

তার বিরুদ্ধে বর্তমানে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফোজদারী কার্যবিধি আইনে একটি মামলা চলমান রয়েছে কিছুদিন আগে ঐ মামলায় জামিনে এসে আবারো পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড করা শুরু করেন সন্ত্রাসী মনির হোসেন। চুরি ডাকাতি চাড়াও তার বিরুদ্ধে ইভটিজিং নারীদের শ্লীলতাহানি সহ নানান অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এই পর্যন্ত চাটখিল থানার পুলিশ অভিযান পরিচালনা করে প্রধান আসামী মনির সহ মোট ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সন্ত্রাসী মনির’কে গ্রেফতার করলেও তার কাছে থাকা অবৈধ অস্ত্র পিস্তল সহ নানান দেশীয় অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ এই নিয়ে এখনো আতঙ্ক বিরাজ করছে স্থানীয় মানুষের মাঝে। জনসাধারণের দাবী মনির’কে রিমান্ডে এনে পুলিশ যেন তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)’ইমদাদুল হক গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন সন্ত্রাসী মনির হোসেন’কে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন এই ধরনের সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ইমদাদুল হক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park