1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বেনাপোল স্হল পথে দিয়ে গত ১০ দিনে ২৩৩ টন কাঁচা পিয়াজ আমদানি।।

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

ভারত থেকে বেনাপোল দিয়ে কাচাঁ মরিচ আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। সে কারণে স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচা মরিচের দামে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শা-বেনাপোলসহ বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা পর্যন্ত কমেছে। হঠাৎ এই দরপতনে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন ৩০০ টাকার মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে বেনাপোল দিয়ে ১০ দিনে ২৩৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
গত ৩ আগস্ট প্রথম চালানে ৯,২০০ কেজি (৯.২ টন), ৪ আগস্ট দ্বিতীয় চালানে ৪২,২২০ কেজি (৪২.২২ টন), ৬ আগস্ট ১৪,০০০ কেজি (১৪ টন), ৮ আগষ্ট ১৫,০০০ কেজি (১৫ টন), ৯ আগস্ট ১৪,০০০ কেজি (১৪ টন), ১০ আগষ্ট ১৪,০০০ কেজি (১৪ টন), ১১ আগষ্ট ৫৬,০০০ কেজি (৫৬ টন), ১২ আগস্ট ২৮,০০০ কেজি (২৮ টন), ১৩ আগস্ট বৃহস্পতিবার ২৮,০০০ কেজি (২৮ টন) এবং সবশেষ রবিবার (১৬ আগস্ট) ১৩,৫০০ কেজি (১৩.৫ টন) কাচাঁ মরিচ ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়। এ নিয়ে ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে প্রায় ২৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে। আমদানি শুরু হওয়ায় শার্শা-বেনাপোলসহ আশেপাশের সব বাজারে মরিচের দাম ৩০০ টাকা থেকে কমে বর্তমানে বাজারে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
আজ মঙ্গলবার বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়া বাজার ঘুরে দেখা গেছে এমন বাজার দর।
সরেজমিনে এসব খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অথচ মাত্র দুই সপ্তাহ আগে সরবরাহের ওপর নির্ভর করে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত।
তবে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার কারণে দামে অনেকটাই স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলো থেকেও মরিচের জোগান বাজারে হঠাৎ অনেকাংশ বেড়েছে বলেও মনে করেন তারা।
বেনাপোল বাজারে কাঁচা মরিচ বিক্রেতা হজরত আলী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহের কোনো ঘাটতি হয়নি। একইসঙ্গে বন্যার কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হলেও এখন বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে মরিচ আসছে, এতে দাম কমে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
বেনাপোলে বাজার করতে হাসান ষ্টোরের মালিক সন্তোষ প্রকাশ করে বলেন, রান্নাবান্নার অন্যতম প্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ। কয়েক দিন আগেও দাম অতিরিক্ত থাকায় ৫০ গ্রামের বেশি কিনতে হিমশিম খেতে হতো। ২০০ টাকা পর্যন্ত দাম কমে যাওয়া সত্যি স্বস্তিদায়ক বলে তিনি উল্লেখ করেন।
বেনাপোল স্থল বন্দরে ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসান বলেন এদেশের আমদানি কারকরা প্রতিদিন ভারত থেকে বেনাপোল স্থল পথে কাঁচা মরিচ আমদানি করছে।গত ৩রা আগস্ট থেকে ১৬ ই আগস্ট ১০ কার্য্যদিবসে প্রায় ৩৩টন কাঁচা মরিচ বেনাপোল স্থল পথে আমদানি হয়েছে। আমাদের দেশে বর্তমানে কাঁচামরিচের ব্যাপক চাহিদা রয়েছে । তিনি আরো বলেন এসব কাঁচামাল আমদানিকারকারা যাতে বন্দরে কোন অযাথা হয়রানির শিকার না হয় এবং বন্দর থেকে দ্রুত তাদের মালামাল খালাস পায় তার জন্য আমরা তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরো বলেন ভারত থেকে এসব কাঁচা মরিচ আমদানির ফলে আমাদের দেশে কাচা মরিচের দামে অনেকটা স্বস্তি ফিরেছে।

আমদানিকারক আমিমনুল হক আনু বলেন, কাচাঁ মরিচ আমদানির প্রভাবে বাজারে তিন ভাগের দুইভাগ দাম কমে গেছে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকলে কাচাঁ মরিচের দাম কমে ৫০ টাকায় নেমে আসবে। তখন আর আমদানিকে পোষাবে না।
বাজার বিশ্লেষকদের মতে, পচনশীল কৃষিপণ্যের বাজার হঠাৎ ওঠানামা ঠেকাতে স্থায়ী সংরক্ষণাগার গড়ে তোলা জরুরি। এ ছাড়া স্থানীয় সরবরাহ ভালো থাকলে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাজারকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন তারা।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে প্রতিদিনই কাচাঁ মরিচ বাংলাদেশে আমদানি হচ্ছে। সে কারনে বাজারে দাম ৩০০ থেকে নেমে ১০০ টাকায় বিক্রি) হচ্ছে। চলতি মাসের ৩ থেকে ১৬ তারিখের মধ্যে ১০ কার্যদিবসে প্রায় ২৩৩ টন কাচাঁ মরিচ বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। আরও বেশ কিছু কাচাঁ মরিচ বোঝাই ট্রাক পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে। এ চালানগুলো ঢুকলে দাম আরও কমে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park