1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বেনাপোল শুল্ক ফাঁকি পণ্য পাচারকালে বিপুল পরিমান ফেব্রিক্স আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ

বেনাপোল স্থলবন্দরের ১৭ নং পণ্যগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজে শুল্ক ফাঁকি চেষ্ঠায় পণ্য পাচারকালে বিপুল পরিমান ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়,দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সাথে যোগসাজে কোন প্রকার ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, বিজিবি, শুল্ক গোয়েন্দা ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে।এরই ধারাবাহিকতায় সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ১৭ নং পণ্য শেড হতে বাংলাদেশী ট্রাক খুলনা মেট্রো ট ১১-২১৬৭ নাম্বার ট্রাক যোগে পণ্য লোড কালীন সময়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী এর নেতৃত্বে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্য চালানটি জব্দ করেন।

পণ্য চালানে বিপুল পরিমান শাটিং পিচ,থ্রিপিচ,শাড়ী ও প্যান্ট পিচ রয়েছে বলে জানা গেছে। এই সংবাদ লেখা পয়ন্ত কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতি জব্দকৃত মালামালের ওজন নির্ধারনের কাজ চলছে।

অভিযুক্ত শেড ইনচার্জ মতিন জানান,আজ সকালে মিয়াম সি এন্ড এফ এজেন্ট’র বর্ডারম্যান আব্দুলা নামের জনৈক ব্যাক্তি আমার উপস্থিতিতে পণ্যগারে কাস্টমস কর্তৃক জব্দকৃত পণ্যচালানটি ঢোকান। পণ্য চালানটি এন্ট্রির পূর্বেই তা বাংলাদেশী ট্রাকে লোডরত অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। গনমাধ্যম কর্মীদের জব্দকৃত পণ্য চালান সম্পর্কের বিষদ জানাতে তিনি অনীহা প্রকাশ করেন।

কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল স্থলবন্দরের পণ্য চালান আটকের সত্যতা নিশ্চিত করে বন্দরের সহকারী পরিচালক ( ট্রাফিক ) আযহারুল ইসলাম জানান,ইতিমধ্যে তিনি পণ্যগারটি পরিদর্শন করেছেন ও কাস্টমস কর্তৃপক্ষ মাল গননার কাজ করছেন। সাংবাদিকদের তথ্য দিতে অনীহা ও নিয়ম বহির্ভূত কাজে শেড ইনচার্জ জড়িতের প্রশ্নে তিনি বলেন এহেন কাজের দায় ভার শেড ইনচার্জ কোন ভাবেই এড়াতে পারেনা।

উল্লেখ্য বেনাপোল স্থলবন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলামের দায়িত্ব পালন কালীন সময় থেকে স্থলবন্দরে চাঁদাবাজি,পণ্য চুরি,ঘোষাণা বর্হিভূত আমদানি পণ্য পাচার কার্যক্রম বহুগুন বেড়ে যায়। কিছুদিন পূর্বে শেড ইনচার্জ তাপস স্থলবন্দরের ২২ নং শেড হতে ৪ ব্যারেল ক্যামিকেল পণ্য পাচার পূর্বক বিক্রয় করেছেন বলে নিলাম ক্রেতা অভিযোগ জানিয়েছেন।

সাম্প্রতি সময়ে সরকার পতনের পর হতেই বেনাপোল স্থলবন্দর এলাকায় সরকারী রাজস্ব ফাঁকিতে জড়িতরা আবারো মাথা চাড়া দিয়ে ওঠেছে।

কাস্টমস কর্তৃপক্ষের গোয়েন্দা নজরদারীতে ছোট খাট দু একটি পণ্য চালান জব্দ হলেও বেশীর ভাগ পণ্যচালান পৌঁছে যাচ্ছে গন্তব্যে।এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনছেন অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park